রোজা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৫ এএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার
আসন্ন রমজান উপলক্ষে রোববার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঢাকাসহ সারাদেশে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে।
এবার বেশ কিছু পণ্য যেমন ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুরের দাম নির্ধারন করে দিয়েছে টিসিবি। একজন ভোক্তাকে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা দরে সর্বোচ্চ ৪ কেজি মসুর ডাল (মাঝারি সাইজ), প্রতি লিটার ৮৫ টাকা দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি ছোলা এবং প্রতি কেজি ১২০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি খেজুর কিনতে হবে।
মোট ১৮৪ টি ভ্রাম্যমাণ ট্রাকে সারাদেশে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে রাজধানী ঢাকায় ৩২টি ট্রাক, চট্টগ্রামের ১০টি ট্রাক এবং অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও প্রত্যেক জেলা সদরে ২টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।
রাজধানীর যেসব স্থানে টিসিবির পন্য পাওয়া যাবে :
প্রেসক্লাব, কাপ্তানবাজার, ভিক্টোরিয়া পার্ক, সাইন্সল্যাব মোড়, নিউমার্কেট তথা নীলক্ষেত মোড়, শ্যামলী অথবা কল্যাণপুর, সচিবালয় গেট,ঝিগাতলা মোড়, খামারবাড়ি, কলমীতলা বাজার, কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেটের সামনে, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, রাজলক্ষী কমপ্লেক্স উত্তরা, মিরপুর-১নং মাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রীর আইডিয়াল স্কুল, বাংলাদেশ ব্যাংকচত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিকবাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বক চত্বর, খিলগাঁও তালতলা বাজার, মিরপুর-১০গোলচত্বর, আশকোনা হাজী ক্যাম্প, মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, দিলকুশা ও মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে,রামপুরা বাজার।
দেশেরঅন্যান্য জায়গা :
টিসিবির সারা দেশে ২ হাজার ৭৮৪ জন ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। অন্যদিকে টিসিবির ১০ টি নিজস্ব খুচরা বিক্রয় কেন্দ্র থেকে রমজান নির্ভর পণ্য বিক্রি কার্যক্রম চলবে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










