রোহিঙ্গা ইস্যুতে সুচিকে চাপ দিতে নেপালের প্রতি আহবান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ পিএম, ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া শরনার্থীদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নিতে দেশটির ওপর চাপ সৃষ্টি করতে কাঠমান্ডুর প্রতি আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং নেপালের জাতীয় অধিকার কমিশন।
মিয়ানমারের রাষ্ট্রীয় কাউন্সিলর অংসান সুচি কাঠমান্ডুতে দু’দিনের রাষ্ট্রীয় সফরের প্রাক্কালে এ আহবান জানানো হলো।
অ্যামেনিস্টি ইন্টারন্যাশনালের পরিচালক নিরঞ্জন থাপালিয়া মিয়ানমারের নেত্রী সুচির কাঠমান্ডু সফরের প্রাক্কালে এক বিবৃতিতে বলেন, নেপালের উচিত হবে, আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে নিষ্ক্রিয়তার জন্য অ্যামেনিস্টি সুচিকে তাদের দেয়া সর্বোচ্চ সম্মাননা পদক এ মাসের গোড়ার দিকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়। থাপালিয়া সুচি সম্পর্কে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পর্যবেক্ষণের পুনরুল্লেখ করে বলেন, রোহিঙ্গাদের ওপর সামরিক নির্যাতন চালানো এবং তাদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে উদাসিনতা একই সূত্রে গাঁথা।
নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের মুখপাত্র মোহনা আনসারি বলেন, রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে নেয়া এবং তাদের ওপর চালানো বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত করার বিষয় নিয়ে কাঠমান্ডু কর্তৃপক্ষকে সুচির সঙ্গে কথা বলতে হবে।
আনসারি বলেন, মানবাধিকার প্রশ্নে ভূ-রাজনৈতিক প্রভাব পড়বে না। নেপাল সরকারকে অবশ্যই এ বিষয়ে তার অবস্থান পরিস্কার করতে হবে।
এর আগে প্রচার মাধ্যমে বলা হয়, বাংলাদেশে কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়ার পাশাপাশি নেপালেও প্রায় ৪শত রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











