রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য জাপানের সহায়তা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করতে ৩.২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫০ কোটি জাপানি ইয়েন) অনুদান দিয়েছে জাপান সরকার। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০২৫-২০২৬ সালের 'যৌথ সাড়াদান পরিকল্পনা'য় অর্থায়নের ঘাটতি যখন প্রকট হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই জাপানের এই মানবিক সহায়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখতে এই দুই বছর মেয়াদী তহবিল ব্যবহার করা হবে। বিশেষ করে ২০২৪ সাল থেকে এ পর্যন্ত নতুন করে আসা দেড় লাখ রোহিঙ্গার মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু, যাদের জন্য এই সহায়তা অত্যন্ত জরুরি।
তহবিলের অভাবের কারণে ইতোমধ্যে ছয়টি সরকারি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে এবং ধাত্রী জনবল ১৬ শতাংশ কমে গেছে। জাপানের এই সময়োপযোগী হস্তক্ষেপের ফলে ইউএনএফপিএ এখন ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি সেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। এর ফলে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।
বাংলাদেশে ইউএনএফপিএ-র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, "রোহিঙ্গা সংকটে নারী ও মেয়ে শিশুদের জন্য এই সহায়তা অত্যন্ত সংকটময় মুহূর্তে এসেছে। এটি জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা এবং নারীদের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা জাপানের এই ধারাবাহিক সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।"
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, "জাপান সবসময়ই বাস্তুচ্যুত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে নারী ও কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউএনএফপিএ-র সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপান বিভিন্ন জাতিসংঘ সংস্থা ও এনজিওর মাধ্যমে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহায়তা প্রদান করেছে। ভাসানচরে ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চালুর ক্ষেত্রেও জাপানের বড় অবদান রয়েছে, যা প্রসূতি মৃত্যুহার কমাতে সহায়ক হয়েছে।
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- মার্কিন কংগ্রেসম্যান ইলহানের ফোন জব্দ, স্বজনদের বিরুদ্ধে সমনজারি
- অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি
- অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ
- অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ
- মার্কিন কংগ্রেসম্যান ইলহানের ফোন জব্দ, স্বজনদের বিরুদ্ধে সমনজারি
- বিশ্ব ছাত্র দিবস আজ:শিক্ষার গুরুত্ব তুলে ধরার দিন
- অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি
- রাজিয়া সুলতানা: দিল্লীর প্রথম ও শেষ নারী শাসক
- দেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
- সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব
- ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- সিডনিতে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ফারিহার মুকুট জয়
- ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ
- তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাও
- ৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
- ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
- জেনে নিন সকালে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা











