রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ পিএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক (ECOSOC) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই সংকট সমাধানে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে হবে এবং মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে তারা রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার সাথে ফিরিয়ে নেয়।”
শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও, নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।
এছাড়া অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- সায়েন্টিফিক আমেরিকানের স্বীকৃতি পেলেন ড. তনিমা
- আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, স্ত্রী দোয়া চেয়েছেন
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- পর্তুগালকে রুখে দিল কঙ্গো, পারলেন না রোনালদো
- জি-৭ সম্মেলন: জেলেনস্কির কাণ্ডে ইতালির প্রধানমন্ত্রীর অস্বস্তি
- দেশে ফিরেছেন ৫৮ হাজার ৮৬৩৯ বাংলাদেশি, মৃত্যু ৫২
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- আজ চেকিয়া বনাম দ. আফ্রিকার খেলা সামলাচ্ছেন নারী রেফারি টোরি
- দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
- সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মত পেছাল তদন্ত প্রতিবেদন
- দেশের নানা অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা
- মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান
- ঢাকার বাতাস আজ মাঝারি, দূষণের শীর্ষে দিল্লি
- খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচাল শিশু মারিয়া
- জনপ্রিয় তুর্কি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু











