রোহিঙ্গা বিষয়ে চুক্তির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে : রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:২২ এএম, ২৫ নভেম্বর ২০১৭ শনিবার
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সাথে চুক্তি করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে তারা অনেক ছল-চাতুরির আশ্রয় নিচ্ছে। একেক সময় একেক কথা বলছে।
আজ দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, চুক্তিটি ইতিবাচক। তবে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে মিয়ানমারের সাথে চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশকে সতর্ক থাকতে। এ চুক্তির সঠিক বাস্তবায়নের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
ঢাকার জলাবদ্ধতা নিরসনে দখল হওয়া খাল উদ্ধার করার আহবান জানিয়ে রওশন এরশাদ বলেন, ঢাকার চারদিকের নদীসহ সারাদেশের নদী ও খালের দুষণরোধে সরকারকে উদ্যোগ নেয়ার পাশাপাশি অবৈধ দখলদারদের হাত থেকে নদীগুলো বাঁচাতে নদীর পানি সংরক্ষণ করে নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। তিনি বলেন, নদী থেকে বালু ও পাথর উত্তোলন বন্ধেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রওশন এরশাদ বলেন, অ্যান্টিবায়োটিক সেবনের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকতে হবে। যত্রতত্র ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে।
স্কুল, কলেজের সামনের রাস্তায় খোলা খাবার বিক্রি বন্ধ করার আহবান জানিয়ে বিরোধী দলীর নেতা বলেন, এসব খাবারের ব্যাপারে সকলকে সচেতন ও সতর্ক হতে হবে। অন্যথায় শিশুরা অসুস্থ হয়ে বেড়ে উঠবে। এতে ভবিষ্যত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা বিনামূল্যের বই মানসম্পন্ন হতে হবে। শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশুনা করে মানুষের মতো মানুষ হতে হলে তাদের ব্যাপারে বিশেষ যত্নবান হতে হবে।
বিরোধী দলীর নেতা শিশু ও মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ নেয়ারও আহবান জানান।
বাংলাদেশ আইপিইউ ও সিপিএ সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এতে দেশের সম্মান ও মর্যাদা বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানে দেশের সক্ষমতাও প্রমাণিত হয়েছে।
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী




