ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৬:৫৩:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকে গেল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর র‌্যাঙ্কিংয়েও সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকে পাঁচে উঠে এসেছে টাইগাররা।

সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ জিতে নেয় ২-০ ব্যবধানে।

সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে। মিরপুরে প্রথম টেস্ট জয়ের পর উঠে আসে ছয়ে। এবার আরও এক ধাপ এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।

২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। দুটিতে জিতেছে, একটিতে হেরেছে এবং একটি ড্র হয়েছে। পয়েন্টের হিসেবে তাদের শতকরা ৫৮.৩৩।

ছয়ে নেমে যাওয়া ভারতের পয়েন্ট এখন ৪৮.১৫। ৯ ম্যাচ শেষে তারা জিতেছে ৪ ম্যাচে, হেরেছেও ৪ ম্যাচে, ড্র করেছে ১টি ম্যাচে।

তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে তাদের শতকরা পয়েন্ট ৮৭.৫০। এরপর আছে নিউজিল্যান্ড, তিন টেস্টে তাদের পয়েন্ট ৭৭.৭৮। চার টেস্টে ৭৫.০০ পয়েন্ট নিয়ে তৃতীয় বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টে ৬৬.৬৭ নিয়ে চতুর্থ শ্রীলঙ্কা।