ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২০:২২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

লকডাউনে ঢাকা চিড়িয়াখানায় পশুপাখির জন্ম বেড়েছে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

লকডাউনে ঢাকা চিড়িয়াখানায় পশুপাখির জন্ম বেড়েছে

লকডাউনে ঢাকা চিড়িয়াখানায় পশুপাখির জন্ম বেড়েছে

ঢাকা চিড়িয়াখানার প্রাণীরা করোনাকালীন সময়ের এই লকডাউন বেশ ভালো উপভোগ করছে। লকডাউনে ঢাকা মিরপুরের চিড়িয়াখানায় পশুপাখির জন্ম বেড়ে গেছে।

জাতীয় চিড়িয়াখানার কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। তার পর থেকেই সেখানে পশুপাখির সন্তান জন্ম দেওয়ার ঘটনা বেড়ে গেছে।

কর্মকর্তারা বলছেন, লকডাউনের চার মাসে ৫০টি বাচ্চা প্রসবের ঘটনা ঘটেছে যা একটি রেকর্ড। তার মধ্যে রয়েছে জিরাফ, জেব্রা, গাধা। তাছাড়া অস্ট্রিচ ও ময়ূরের ডিম থেকেও বেশ কিছু বাচ্চা ফুটানো হয়েছে।

জাতীয় চিড়িয়াখানার কর্মকর্তা নূরুল ইসলাম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দর্শনার্থী না থাকার কারণে প্রাণীরা ঠিক মতো খাবার খাচ্ছে। ভিড় না থাকায় তারা সন্তান প্রসবের কাজও করতে পারছে।