লকডাউনে নিম্ন আয়ের মানুষদের জন্য ৩২০০ কোটি টাকা বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের সহায়তা করার জন্য সরকার তিন হাজার দুইশত কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছেন বলে জানান তার প্রেস সচিব ইহসানুল করিম।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট পাঁচটি খাতে এই সহায়তা দেয়া হবে।
সবচেয়ে বেশি টাকা দেয়া হবে গ্রামে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য। সরকারের বিভিন্ন বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৫০০ কোটি টাকা দেয়া হবে। চার শতাংশ সুদে এই টাকা ঋণ হিসেবে বিতরণ করা হবে।
প্রণোদনার দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ যাবে পর্যটন খাতে। এখানে বরাদ্দ রাখা হয়েছে এক হাজার কোটি টাকা।
পর্যটন খাতের বিভিন্ন হোটেল, মোটেল এবং থিম পার্কের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার জন্য চার শতাংশ হারে ঋণ প্রদান করা হবে।
তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌ-পরিবহন শ্রমিকদের জন্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব খাতে সর্বমোট ১৭ লাখের বেশি মানুষ রয়েছে। তাদের প্রত্যেককে আড়াই হাজার টাকা করে দেয়া হবে বলে জানানো হয়েছে।
শহর এলাকার নিম্ন আয়ের মানুষকে সহায়তার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মাধ্যমে আগামী ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৪দিন সারা দেশে চাল ও আটা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
সরকারের ৩৩৩ ফোন নম্বরে কেউ ফোন করে খাদ্য সাহায্য চাইলে তাদের সে সহায়তা প্রদান করা হবে। এজন্য জেলা প্রশাসকদের অনুকূলে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে