ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:৩৫:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

লকডাউনে শেষ ম্যাচ হচ্ছে না, ফিরে যাচ্ছে প্রোটিয়া মেয়েরা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছে বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। করোনাভাইরাস প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বুধবার থেকে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

১৪ থেকে ২০ এপ্রিল বাংলাদেশ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে না। তাই ১৩ এপ্রিল পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি না খেলেই ফিরে যেতে হচ্ছে প্রোটিয়া মেয়েদের।

রবিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আলোচনার মাধ্যমে শেষ ম্যাচটি বাতিল করে। যাতে ফ্লাইট বন্ধ হওয়ার আগেই প্রোটিয়া মেয়েরা দেশে ফিরতে পারে।

সিরিজটি হচ্ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার ঢাকায় ফিরবে দক্ষিণ আফ্রিকার মেয়েদের দলটি। এরপর বাংলাদেশ ত্যাগ করবে।

বাংলাদেশের মেয়েরা অবশ্য চার ম্যাচের সব কটিই জিতে নিয়েছে। রবিবারই শেষ ম্যাচে প্রোটিয়াদের হারিয়েছে ১১০ রানের বড় ব্যবধানে।

-জেডসি