ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১১:৪৬:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি

লকডাউন ভেঙে মরুভূমিতে বুশার্ড

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কানাডার টেনিস তারকা হিসেবে বেশ পরিচিত ইউজেনি বুশার্ড, বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। করোনাভাইরাসের থাবায় বেশ নাজুক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। লকডাউনে রয়েছে সারা দেশ। এর ভেতরই পালিয়ে মরুভূমিতে ঘুরে এসেছেন এই টেনিস তারকা।

দিন দুয়েক আগে লাস ভেগাসের কাছে অবস্থিত মোজাভে মরুভূমির রেড রক ক্যানিয়ন ঘুরতে যান বুশার্ড। সারা দেশ লকডাউনে থাকায় স্বাভাবিকভাবেই তার সেখানে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘোরাফেরার ছবি টুইটারে পোস্ট করে ক্যাপশনে ‘সামাজিক দূরত্ব’ লিখেছেন বুশার্ড।

বুশার্ডের ঘোরা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, সামাজিক দূরত্ব মেনে যদি একাই যান তাহলে ছবিটা কে তুলে দিলো?

এর আগে ১৯ মার্চ এক টুইটার পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি কোনো অভিযোগ করছি না তবে একটা বয়ফ্রেন্ড থাকলে কোয়ারেন্টিনের সময়টা আরো ভালো কাটতো।’

সেই পোস্টের কথা উল্লেখ করে অনেকেই মন্তব্য করেন, হয়তো মনের মানুষ পেয়ে গেছেন বুশার্ড।

২০১৪ উইম্বলডনের ফাইনালে উঠে প্রথমবার আলোচনায় উঠে আসেন এই টেনিস তারকা। প্রথম কানাডিয়ান হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে ওঠেন তিনি। অবশ্য পেত্রা কেভিতোভার কাছে হেরে যান তিনি। ফলে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

-জেডসি