ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২২:০৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় সানজিদা আক্তার ও ফামিদা নামে দুই স্কুলছাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৩ নভেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)  ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফাহমিদা লক্ষ্মীপুরে রায়পুর কেরোয়া ইউনিয়নের আলমগীর হোসেনের মেয়ে ও ঢাকার সেগুনবাগিচা বেগম রহিমা হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। এবং সানজিদা একই এলাকার আরিফ হোসেনের মেয়ে ও লক্ষ্মীপুর গার্লস স্কুলের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জানান, সকালে  লক্ষ্মীপুরের ভাড়া বাসা থেকে মামা আরিফ হোসেন মোটরসাইকেলে করে সানজিদা ও ফাহমিদাকে সানজিদা দাদার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এসময় সময় পিছন থেকে একটি কাভার্ডভ্যান তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সানজিদা ও ফাহমিদার মৃত্যু হয় এবং মামা আরিফ গুরুতর আহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক কাভার্ডভ্যানকে আটক করেছে। প্রতিবাদে আধাঘণ্টা সড়ক অবরোধ করেন স্থানীয় বিক্ষুব্ধরা।

পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।