লক্ষ্মীপুরে পরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রায়পুরে নুর আলম পরী (২২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর শহরের নতুনবাজার খেজুরতলা এলাকার একটি বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি এলাকায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) নারী হিসেবে পরিচিত ছিলেন।
পরী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চুরমুরালী গ্রামের খন্দকার বাড়ির শাহ আলম মোল্লা ও ফুলমতিন্নেছার সন্তান। তিনি খেজুরতলা এলাকায় জনৈক তসলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন থেজে স্থানীয় এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক চলছিল পরীর। তার আয়ের বেশিরভাগ টাকা ওই যুবককে দিয়ে দিতেন। সম্প্রতি তাদের মাঝে কিছুটা দূরত্ব দেখা দেয়। রাতে বাসায় ঘরের আড়ার সাথে ওড়না পেচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
বাড়ির মালিক তসলিম মিয়া বলেন, ‘পরী চার মাস ধরে আমার বাসায় ভাড়া থাকেন। তিনি সব সময় মানসিক কোনো চাপে থাকতেন। তার অন্য সদস্যরা এ বিষয়ে আমাকে মাঝেমধ্যে অবহিত করতেন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।’
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি