ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১২:০৭:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা

লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে রামগতি উপজেলায় চার বছরের শিশু ধর্ষণের দায়ে মো. বেলাল নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে আসামির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আসামি বেলাল রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকার মো. সেলিমের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সিরাজউদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।

বাদীর আইনজীবী বিশেষ সরকারি কৌঁসুলি (এপিপি) আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি বেলাল শিশুটিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুর বাবা দ্বিতীয় বিয়ে করেন, তাই জীবিকার তাগিদে মা চট্টগ্রামে একটি গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন। নানির কাছে রেখে যাওয়া হয় শিশুটিকে। শিশুটিকে ঘুম পাড়িয়ে রেখে বাড়ির পাশের বাগানে নানি সুপারির খোল আনতে যায়। কিছুক্ষণ পরই নাতনির চিৎকার শুনে নানি এসে দেখে বেলাল ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। পরে ঘরে ঢুকে নাতনির সালোয়ার খোলা ও যৌনাঙ্গ রক্তাক্ত অবস্থায় দেখতে পান। বেলাল ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়।

২০১৬ সালের ৩ সেপ্টেম্বর ভোরে রামগতির শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দিনই নাতনির ধর্ষণের ঘটনায় নানি বাদী হয়ে বেলালের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত বেলালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।


-জেডসি