লম্বা সময়ের জন্য মাঠের বাইরে জ্যোতি-মারুফারা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪১ পিএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে মঙ্গলবার দেশে ফিরেছিল বাংলাদেশ নারী দল। মেগা টুর্নামেন্টটিতে মোটে এক ম্যাচে জয় পেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। পুরো টুর্নামেন্টজুড়ে একাধিক ম্যাচে বোলাররা জয়ের সুযোগ তৈরি করলেও ব্যাটারদের ব্যর্থতায় তা কাজে আসেনি। ধারাবাহিক হতে পারেননি কেউই। দেশে ফিরেই ক্রিকেটাররা যখন ঘরোয়া ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছেন, তখন ভিন্ন পথে জ্যোতি-মারুফারা।
বিশ্বকাপে আট ম্যাচ খেলে আসার পর বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মাঠে নামতে হবে এনসিএল টি-টোয়েন্টির জন্য। যেখানে অংশগ্রহণ করবেন ৮ বিভাগের ক্রিকেটাররা। তবে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার সেখানে খেলবেন না। মূলত লম্বা সময় ধরে ক্রিকেট খেলাসহ ইনজুরি থাকায় বিশ্রামে থাকবেন তারা।
নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার আসন্ন এনসিএলে খেলবেন না। এই সময়ে তারা বিশ্রামে থাকবেন। সবশেষ বিশ্বকাপের সময়ে মুম্বাইয়ে চিকিৎসক দেখিয়েছেন তারা। সেই পরামর্শ অনুযায়ী তারা মাঠের বাইরে থাকবেন।
এদিকে, ডিসেম্বরে ভারত সফর দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফেরার কথা রয়েছে জ্যোতি-মারুফাদের। এর আগে মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। তবে বাংলাদেশ-ভারত সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। ধারণা করা হচ্ছে– ডিসেম্বরের মাঝামাঝিতে সিরিজের ম্যাচগুলো হতে পারে কলকাতা ও কটকে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







