ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:১২:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ল’রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

আলিয়া ভাট।  ছবি: সংগৃহীত  

আলিয়া ভাট। ছবি: সংগৃহীত  

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা। ২০২০ সাল থেকে এড-এ-মাম্মা নামে তার নিজের একটি কাপড়ের ব্র্যান্ড রয়েছে। তিনি গুচির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। এবার ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এ অভিনেত্রী।

ঐশ্বরিয়া রাই, সোনম কাপুরের পর ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হল আলিয়া ভাটকে।

ব্র্যান্ডের পক্ষ থেকে তাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি জানানো হয়। পোস্টে ল’রিয়ালের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আলিয়াকে স্বাগত জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘নারীরা ক্ষমতাশালী, এটা যেন তারা সবসময় বুঝতে পারে। আলিয়ার এই চিন্তাধারার সঙ্গে আমাদের লক্ষ্যে মিল পাওয়া যায়। অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে আমরা আপ্লুত।’

এদিকে নিজের হ্যান্ডেলে ভক্তদের জন্য প্রায় সময় বিভিন্ন প্রকার স্কিনকেয়ার টিপস শেয়ার করেন আলিয়া। এবার তাকে ল’রিয়ালের বিজ্ঞাপনেও দেখা যাবে।

ব্যক্তি জীবনে ২০২২ রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। একই বছরের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়।