ল’রিয়ালের চুল সোজা করার পণ্যে ক্যানসারে আক্রান্ত নারী, মামলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
বিশ্বের অন্যতম বৃহৎ প্রসাধন সামগ্রী নির্মাতা ল’রিয়ালের বিক্রিত চুল সোজা করার রাসায়নিক বা ‘হেয়ার স্ট্রেইটনার’ পণ্য ব্যবহার করে জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিযোগ তুলে এই কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন এক নারী। শুক্রবার ল’রিয়ালের কাছে ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা করেছেন তিনি।
জেনি মিশেল নামের ওই নারী দেওয়ানি মামলায় বলেছেন, তিনি দুই দশকেরও বেশি সময় ধরে ল’রিয়ালের পণ্য ব্যবহার করেছেন। পরে জরায়ু ক্যানসারে আক্রান্ত হন তিনি; যা তাকে অপারেশন করে সম্পূর্ণ জরায়ু ফেলে দিতে বাধ্য করেছে।
ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট জার্নালে চুল সোজা করার রাসায়নিক পণ্যের ব্যবহারের সাথে জরায়ু ক্যানসারের যোগসূত্র স্থাপনের একটি গবেষণা প্রকাশের মাত্র কয়েকদিন পর মার্কিন আদালতে এই মামলা দায়ের হয়েছে।
গবেষণায় দেখা গেছে, যে নারীরা চুল সোজা করার রাসায়নিক পণ্য বছরে চারবারের বেশি ব্যবহার করেন; তাদের জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যারা পণ্যগুলো ব্যবহার করেন না তাদের তুলনায় দ্বিগুণেরও বেশি।
জরায়ু ক্যানসারে আক্রান্তের ঘটনা তুলনামূলক বিরল হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে এর প্রকোপ বাড়ছে, বিশেষ করে কৃষ্ণাঙ্গ নারীরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন।
এক বিবৃতিতে মিশেলের ব্যক্তিগত আইনজীবী বেন ক্রাম্প বলেছেন, কৃষ্ণাঙ্গ নারীরা দীর্ঘদিন ধরে বিপজ্জনক পণ্যের শিকার হচ্ছেন। কারণ এসব প্রসাধন সামগ্রী তাদের কাছে বিশেষভাবে বাজারজাত করা হয়।
ফরাসি প্রসাধনী জায়ান্ট ল’রিয়ালের মার্কিন শাখার কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে শুক্রবার দেওয়ানি মামলা করেছেন মিশেল। আইনজীবী বেন ক্রাম্প বলেছেন, সম্ভবত আমরা দেখতে পাবো যে, মিশেলের মর্মান্তিক ঘটনা এ ধরনের অসংখ্য ঘটনার একটি মাত্র। যেখানে কোম্পানিগুলো মুনাফা বৃদ্ধির জন্য আক্রমণাত্মকভাবে কৃষ্ণাঙ্গ নারীদের বিভ্রান্ত করেছে।
তবে এই মামলার বিষয়ে ল’রিয়াল তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
সূত্র: এএফপি।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








