ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২০:৫১:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

লালমনিরহাটে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় রাস্তায় বিকল হয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগতির একটি নৈশকোচ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহত শিশুটির নাম সামিউল ইসলাম (৯)। তার বাড়ি ফকিরের তকেয়া এলাকায়। অপর নিহত ব্যক্তি হচ্ছেন ট্রাকচালক কাশেম আলী (৩৫)। ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় বিকল হয়ে থাকা ট্রাকটি মেরামত করছিলেন গাড়িটির চালক ও হেলপার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী হক স্পেশাল নামের একটি নৈশকোচ ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়। এ সময় বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন। দুর্ঘটনার সময় নিহত শিশুসহ কয়েকজন ট্রাকটির পাশে দাঁড়িয়েছিলেন।