ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৩:১৮:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

‘লাল সিং চাড্ডা’র ট্রেলারেই উচ্ছ্বসিত আমির ভক্তরা!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ৩০ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঘোষণা আগেই দেওয়া ছিল। আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে জানানো হয়েছিল চলতি আইপিএলের ফাইনালের মাঝেই মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’ ছবির ট্রেলার। আগে আগপিছ হলেও এবার যেমন কথা তেমন কাজই হয়েছে। গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের খেলার মাঝেই মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা’র ট্রেলার। এক সাধারণ মানুষের অসাধারণ জার্নির গল্প নিয়েই আসছে সিনেমাটি। 

ট্রেলারের ঝলক দেখেই মুগ্ধ বনে গেছেন আমির খানের ভক্তরা। অনেকেই ট্রেলারের ঝলক দেখেই আমির খানের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। কেউ আবার ছবিটির মুক্তির তারিখ বারবার পিছিয়ে যাওয়ার পর, চুড়ান্ত মুক্তির খবরে উল্লাস প্রকাশ করছেন।

এখন পর্যন্ত ট্রেলারটি দেখেছেন প্রায় দেড় কোটি মানুষ। সাথে দেখার হারও জ্যামিতিক হারে বাড়ছে।  চলতি বছরের ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে লাল সিং চাড্ডা।
আমির খান প্রোডাকশনসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও 'লাল সিং চাড্ডা' ছবির ট্রেলার পোস্ট করা হয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আমির খান এবং কারিনা কাপুর খানকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিংহ। এই ছবির এক বিদেশি সিনেমা ফরেস্ট গাম্পের অফিশিয়াল রিমেক।