লিঙ্গ সমতার প্রতি বিশ্বের মনযোগ আকর্ষণে মেগান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:২৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
ব্রিটিশ রাজপুত্র হ্যারির বাগদত্তা মেগান মারকল লিঙ্গ সমতার প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনযোগ আকর্ষণে সহায়তা করেছেন।
সোমবার জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা একথা জানিয়ে বলেছে, আশা করা হচ্ছে মেগান নারীর পক্ষে তার অবস্থান অব্যাহত রাখবেন। খবর এএফপি’র।
মার্কিন অভিনেত্রী ৩৬ বছর বয়সী মেগান ২০১৪ সালে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও জাতিসংঘে নারী নেতৃত্বের পক্ষে প্রচারণা চালান। এক বছর পর বেইজিং উইমেন’স কনফারেন্সের ২০তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
নারীদের পক্ষে মেগান বিশ্বব্যাংকের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন যান। সেখানে তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এছাড়াও এই নারী অধিকারকর্মী নারীদের অবস্থা দেখতে রুয়ান্ডায়ও গেছেন। দেশটির পার্লামেন্টে বিপুল সংখ্যক নারী সদস্য রয়েছে। তিনি সেখানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। সফরকালে একটি শরণার্থী শিবিরও পরিদর্শন করেন।
জাতিসংঘের নারী বিষয়ক এক মুখপাত্র বলেছেন, ‘মেগান মার্কেল বিশ্বে লিঙ্গ সমতার বিষয়ে বিশ্বের মনযোগ আকর্ষণে সহায়তা করছেন।’
এদিকে মেগান এক বক্তব্যে বলেছেন, ‘আমি একজন নারী ও নারীবাদী হিসেবে গর্বিত।’
উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি তার বান্ধবী মার্কিন অভিনেত্রী মেগান মারকলকে বিয়ে করতে যাচ্ছেন। আগামী বছর বসন্তে তাদের বিয়ে হবে বলে সোমবার রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার ব্রিটিশ রাজপরিবারের বিবৃতির বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে। বিয়ের পর হ্যারি-মেগান বসবাস করবেন লন্ডনের কেনসিংটন প্রাসাদের নটিংহ্যাম কটেজে।
ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি ২০১৬ সাল থেকে মেগানের সঙ্গে প্রেম করছেন। এ মাসের শুরুতে গোপনে তাদের বাগদান হয়।
প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস টুইটারে দেওয়া ঘোষণায় বলেন, তিনি তার সন্তানের বিয়ের খবর সবাইকে জানাতে পেরে ‘রোমাঞ্চিত’। মেগানের বাবা-মা তাদের আশীর্বাদ জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানান, রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ শুভকামনা জানিয়েছেন হ্যারি-মেগানকে। হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন বলেছেন, হ্যারি-মেগানের বিয়ের ঘোষণায় তারা আনন্দিত।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











