‘লিটল বাংলাদেশ’ নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামকরণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে আরো একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ’ নামে। নিউইয়র্কের নতুন নামকরণ করা এই সড়কটির নাম ‘লিটল বাংলাদেশ’। দেশটিতে ‘বাংলাদেশ’ নামে এখন পর্যন্ত চারটি এলাকার নামকরণ করা হয়েছে।
স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন পৌরসভায়ও ‘লিটল বাংলাদেশ’ নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মধ্য দিয়ে ছোট্ট বা লিটল বাংলাদেশের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে এবং বাংলাদেশ এভ্যেনু ও বুলেভার্ড নামেও রয়েছে বেশ কয়েকটি সড়কের নাম।
নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রুকলিন চার্চ ম্যাগডোনাল্ড সড়কের নতুন নামকরণ লিটল বাংলাদেশ নামফলক উন্মোচন করেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের ড্রিস্টিক্ট-৩৯ কাউন্সিলর ও সিটি কাউন্সিলের ইমিগ্রেশন কমিটির চেয়ারম্যান শাহানা হানিফ।
এ সময় শাহানা হানিফ বলেন, আমি আমার বাবার লিটল বাংলাদেশ রেস্টুরেন্ট দেখে ছোটবেলা থেকে অনুপ্রাণিত হয়েছিলাম এবং ভেবেছিলাম যদি কখনো সুযোগ পাই এই চার্চ-ম্যাকডোনাল্ড রোডের নাম লিটল বাংলাদেশ হিসেবে নামকরণ করব। এই এলাকার মানুষ আমাকে ভালবেশে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচন করেছেন বিধায় আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে নিজেকে গর্ববোধ করছি। আজকে এই মহতী দিনে আগামী প্রজন্মের জন্য আমরা একটা ইতিহাস তৈরি করে রেখে যেতে পেরেছি।
বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম বলেন, আমি কাউন্সিলর শাহানা হানিফকে বিশেষ ধন্যবাদ জানাই আজকে বাংলাদেশ আমেরিকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের প্রাক্কালে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম, অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া প্রমুখ।
নামফলক উন্মোচনের সময় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি কাজী আশরাফ হোসেন নয়ন, ড. প্রদীপ কর, ডা. মাসুদুল হাসান, ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কমিটির সদস্য এবং বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক ফ্রন্টের চেয়ারম্যান খোরশেদ খন্দকার আবুল হাশেম, রেফায়েত চৌধুরী, আবু তাহের, কাজী শাখাওয়াত হোসেন আজম, চন্দন দত্ত, রব মিয়া,জাহিদ মিন্টু, এ্যানি ফেরদৌস, খালেদা খানম, শাসসুদ্দিন আজাদ, ইঞ্জিনিয়ার ফারুক, ফিরোজ আহমেদ, আনোয়ার হোসেন, মোহাম্মদ হায়দার ও মনির আহমেদ।
বাংলাদেশি কাউন্সিলর শাহানা হানিফের উদ্যোগে নিউইয়র্ক সিটির একটি বিল সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। তার উত্থাপিত উক্ত বিলটি (০৮৮০-২০২২) গত ১৪ জুলাই ৪৭-০ ভোটে সিটি কাউন্সিলে পাশ করেন। এর ফলে চার্চ- ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামকরণ ঘোষণা করা হয়।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও হোমলন স্ট্রিটের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ হিসেবে নামরকরণ উন্মোচন করা হয়। ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডের লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণায় নিউ ইয়র্কে দুটি এলাকার নামকরণ করা হলো লিটল বাংলাদেশ।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








