ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২৩:৩৬:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০

লুইজিয়ানায় বাবা-মাসহ পাঁচজনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ পাঁচ ব্যক্তিকে হত্যার সন্দেহে একজন বন্দুকধারীকে খুঁজছে। তারা জানিয়েছে, দুটি পৃথক কিন্তু সম্পর্কিত গুলির ঘটনায় ওই ব্যক্তিরা হত্যাকাণ্ডের শিকার হন।

যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে বন্দুকধারীর বাবা-মাও রয়েছেন। তারা বলছে, লুইজিয়ানার রাজধানী ব্যাটন রগের দক্ষিণে অ্যাসেনশন ও লিভিংস্টোনের প্যারিশে ওই বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ২১ বছর বয়সী ডাকোটা থেরিয়ট একটি চুরি করা ধূসর এবং রূপালী রঙের ডজ রাম পিক-আপ ট্রাকে করে পালিয়ে গেছে।

শেরিফ ওয়েবরে বলেন, ব্যাটন রগের দক্ষিণে ৪০ কিলোমিটার দূরে গঞ্জালেস শহরের ট্রেইলার পার্কে ‘পারিবারিক সহিংসতা’ জেরে শনিবার সকালে পুলিশকে ফোন দেয়া হয়।  

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে এলিজাবেথ ও কিথ থেরিয়টকে আহত অবস্থায় দেখতে পাই।

ওই দম্পতি পুলিশকে জানান, তাদের ছেলের গুলিতে তারা আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের ‍মৃত্যু হয়।

খবরে বলা হয়েছে, ওই বন্দুকধারী পার্শ্ববর্তী লিভিংস্টোন প্যারিশে তিনজনকে হত্যা করে। ওই তিন ব্যক্তি সন্দেহভাজনের আত্মীয় না হলেও একে-অপরের পরিচিত ছিল। ওই তিন নিহত ব্যক্তি হলেন- বিলি আর্নেস্ট (৪৩), সামার আর্নেস্ট (২০) ও টানার আর্নেস্ট (১৭)।

জানা গেছে, সামারের সঙ্গে ডাকোটা থেরিয়টের প্রেমের সম্পর্ক ছিল।

-জেডসি