লেবাননে পেজার বিস্ফোরণে ১ কন্যাশিশুসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
লেবাননে শত শত পেজার বিস্ফোরণে অন্তত নয়জন নিহত এবং দুই হাজার ৮শ’ লোক আহত হয়েছে। মঙ্গলবারের এ ঘটনার জন্যে ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ ইসরাইলকে দায়ী করেছে। তবে ইসরাইল এ বিষয়ে ত্ৎাক্ষণিক কোন মন্তব্য করেনি।
পেজার একধরনের ছোট যন্ত্র। এটি সাধারণত হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করেন।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন, বিস্ফোরণে নয়জন নিহত হয়েছে। এদের মধ্যে আট বছর বয়সী এক মেয়েশিশু রয়েছে। আহত হয়েছে ২ হাজার ৮শ’ জন। এদের মধ্যে দুশো জনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের বেশির ভাগই মুখমণ্ডল, হাত ও পাকস্থলীতে আঘাত পেয়েছেন।
নিহতদের মধ্যে হিজবুল্লাহর আইনপ্রণেতা আলী আম্মারের ছেলে রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে গ্রুপটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।
ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, পেজার বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও রয়েছেন।
এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ এসব বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করেছে। সংগঠনটি বলেছে, এ জন্য ইসরায়েলকে ন্যায্য শাস্তি পেতে হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, পেজার বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এ ঘটনার জন্য কারা দায়ী, তা-ও তারা জানেন না।
এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ কয়েক মাস আগে তার যোদ্ধাদের স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করেছিলেন। কারণ হিসেবে তিনি বলেছেন, ইসরায়েলের হাতে এসব স্মার্টফোনে অনুপ্রবেশের প্রযুক্তি রয়েছে। এরপর হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য পেজার প্রযুক্তির ব্যবহার শুরু করেন।
বিশ্লেষকেরা বলছেন, এখন এসব ডিভাইসও বাইরে থেকে কোনো পক্ষ নিয়ন্ত্রণ করতে পারছে বলেই মনে হচ্ছে।
গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনী স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। একইদিন ইসরাইল গাজায় পাল্টা হামলা শুরু করে। ইসরাইল একইসাথে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধেও হামলা শুরু করে। সম্প্রতি ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইসহ গাজা যুদ্ধকে আরো বিস্তৃত করার ঘোষণা দিয়েছে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











