ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৭:৪৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেল মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত এক জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয় বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানা যায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ দেশটির লা প্লেসিতা দ্য মোরেলোস শহরে এ ভূমিকম্প আঘাত হানে। ভূ-পৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানা গেছে।

শক্তিশালী ভূমিকম্পের কারণে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার’র পূর্বাভাস, ৯ ফুট পর্যন্ত উঠতে পারে সাগরের ঢেউ। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বাসিন্দাদের।