শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ। শুক্রবার (২৭ মার্চ) দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধানের ৭৬(১) অনুচ্ছেদের অধীনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রায় দুই-তৃতীয়াংশ আসন জয় করলে সরকার গঠনের পথ সুগম হয়। এর মাধ্যমে ৩৫ বছর বয়সী শাহ দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।
‘বালেন’ নামে পরিচিত বালেন্দ্র শাহ একজন রাজনৈতিক বহিরাগত হিসেবে পরিচিত। তিনি এমন এক সময় ক্ষমতায় এলেন, যখন দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অসন্তোষ তীব্র। দীর্ঘদিনের দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভোটাররা বিকল্প নেতৃত্বের প্রতি ঝুঁকেছেন।
কাঠমান্ডুতে জন্ম নেওয়া শাহের পারিবারিক শিকড় নেপালের ভারত সীমান্তবর্তী তরাই অঞ্চলে। ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় এই দেশে হিন্দু ধর্মের প্রভাব বেশি, এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানেও ধর্মীয় আচার-অনুষ্ঠানের উপস্থিতি লক্ষ্য করা যায়।
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ নেন। অনুষ্ঠানে হিন্দু পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষুদের মন্ত্রপাঠসহ ঐতিহ্যবাহী ধর্মীয় আচার অন্তর্ভুক্ত ছিল। শাহ নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়েও শপথ গ্রহণ করেন, যেখানে দেশি-বিদেশি কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।
পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শাহ রাজনীতিতে আসার আগে সংগীত জগতে, বিশেষ করে র্যাপ শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি কাঠমান্ডু-এর মেয়র নির্বাচিত হন এবং সেখান থেকে জাতীয় রাজনীতিতে উত্থান ঘটে।
২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে সংঘটিত জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের সময় তিনি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে সামনে আসেন। দুর্নীতি, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন সহিংস রূপ নিলে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
পরবর্তীতে ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আরএসপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে এবং শেষ পর্যন্ত বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো





