শবে বরাতের রাতে কুমিল্লায় বাসে পেট্রোলবোমা, নারীসহ দগ্ধ ৭
আপডেট: ০৭:৩১ এএম, ৩ জুন ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শবে বরাতের রাতে একটি বাসে পেট্রলবোমা হামলায় নারীসহ অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন।
আহতরা হলেন- রাঙ্গামাটি জেলার সুধির চন্দ্র নাথের ছেলে সুমন চন্দ্র নাথ (২৪) ও গোপালগঞ্জ সদর এলাকার সায়দুর রহমান এর ছেলে ইমরান মিয়া (২৮), রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক সঞ্জিত শর্মা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে (৪০), নারায়ণগঞ্জের জহিরুল ইসলাম, তার স্ত্রী লাভলী আক্তার ও রাঙ্গামাটির খোকন চাকমা।
গুরুতর দগ্ধ দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে।
গাড়িচালক সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের বাসটি চান্দিনা বাস স্টেশন অতিক্রম করে পাট গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছার পরপরই গাড়িতে বিকট শব্দ হয় এবং আগুন জ্বলতে শুরু করে। পরে হেলপারদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বোমায় গাড়ির সামনের অংশের বাম দিকের ২টি সিটে আগুন ধরলে ওই সিটের দুই যাত্রী বেশি দগ্ধ হন। দ্রুত নামতে গিয়ে আহত হন আরো পাঁচজন।
চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, তাত্ক্ষণিকভাবে বিষয়টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা যান্ত্রিক ত্রুটি বলে ধারণা করা হয়েছিল। কিন্তু প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় এ ঘটনায় ঘটেছে।
খবর পেয়ে ডিজিএফএই কর্নেল একেএম নাজমুল হাসান, কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, হাইওয়ে পুলিশ (বাংলাদেশ পূর্বাঞ্চল) রেজাউল কবির, র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার খুরশিদ আলম, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সীসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
০৩.০৬.২০১৫
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











