ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ০:৫৩:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শব্দসৈনিক কুলসুম জামান আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কুলসুম জামান আর নেই। শ‌নিবার (১৯ জুন) ভো‌রে বার্ধক্যজ‌নিতসহ বি‌ভিন্ন রো‌গে আক্রান্ত হ‌য়ে ঢাকার এভার‌কেয়ার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মরহুমার ছেলে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার ম‌শিউজ্জামান রোমেল এই তথ্য নিশ্চিত করেছেন।

কুলসুম জামান টাঙ্গাইল-২ (ভুঞাপুর-‌গোপালপুর) আস‌নের সা‌বেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামা‌নের স্ত্রী। তিনি সংর‌ক্ষিত আসনের সংসদ সদস্য অপরা‌জিতা হ‌কের মা।

মরহুমার পরিবার সূত্রে জানা যায়, ঢাকার গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ টাঙ্গাইলে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে গ্রা‌মের বা‌ড়ির টাঙ্গাই‌লের গোপালপু‌রের নারুচীতে স্বামী খন্দকার আসাদুজ্জামা‌নের কব‌রের পা‌শে তাকে দাফন করা হবে।

-জেডসি