শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৫ মার্চ ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। এ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরোপুরি প্রস্তুতি শেষ করেছে গণপূর্ত বিভাগ।
মহান স্বাধীনতা দিবস উদযাপন নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ।
গণপূর্ত বিভাগের কর্মীদের দুই সপ্তাহের পরিশ্রমে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। ধোয়া-মোছা শেষে সিঁড়িসহ অন্য স্থাপনায় পড়েছে রং-তুলির আঁচড়। বাহারি ফুলে ঢেকে দেয়া হয়েছে বেদীর সবুজ চত্ত্বর।
সাভারের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ লাখ লাখ মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সে লক্ষ্যে স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য গত ১২ মার্চ থেকে দর্শণার্থীদের প্রবেশ সংরক্ষিত রাখা হয়েছে।’
এরই মধ্যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়া সম্পন্ন হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। এ ছাড়া বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘আমাদের কয়েক স্তরের নিরাপত্তা থাকবে। সাদা পোশাকে পুলিশ থাকবে। এ ছাড়া ভেন্যুকেন্দ্রিক আমাদের বড় একটি টিম কাজ করবে। এর বাইরে ড্রোন দিয়ে প্রথমবারের মতো পুরো এলাকা নজরদারি করা হবে।’
২৬ মার্চ ভোরে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে সৌধের দরজা।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











