শহীদ দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
প্রতীকী ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, গভীর শ্রদ্ধা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালন করতে ডিএমপি’র পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
আজ রোববার এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
খন্দকার গোলাম ফারুক বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে দুই ভাগে। প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। অতিমারী করোনাভাইরাস সংকটের পর এবারই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনারে আসবেন। এরপর শহীদ মিনার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সাধারণ জনগণ পলাশী মোড় ও জগন্নাথ হলের সামনে দিয়ে এসে শহীদ মিনারে প্রবেশ করে ফুলেল শ্রদ্ধা জানাবেন। অন্য কোনো পথে শহীদ মিনারে প্রবেশ করলে বাধার সম্মুখীন হবেন। ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর দোয়েল চত্বর ও চাঁনখারপুল দিয়ে তারা বের হয়ে যাবেন।
ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর রাজধানীর সর্বস্তরের মানুষ শহীদ মিনারে আসবেন। এজন্য ডিএমপি’র পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও ডিএমপি পুলিশকে সহযোগিতা করছে। শহীদ মিনার ও আশপাশের সর্বস্তরের জনগণের নির্বিঘেœ যাতায়তের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ ২০শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১শে ফেব্রুয়ারি ভোর ৪টা পর্যন্ত, দ্বিতীয়ত ২১শে ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত ও তৃতীয়ত ২১শে ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে ডিএমপি।
শহীদ মিনারে সার্বিক নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, পলাশী মোড় থেকে শুরু করে দোয়েল চত্বর পর্যন্ত সমগ্র এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। পুলিশের কন্ট্রোল রুম থেকে পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে নজরদারিতে রাখা হবে। সেখানে আর্চওয়ে বসানো থাকবে, সেটা দিয়ে লোকজনকে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। কোনো ব্যাগ কিংবা অন্য কোনো জিনিস পত্র সঙ্গে নিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








