শহীদ মিনারে রংতুলির শেষ আঁচড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহীদ মিনারের বেদীজুড়ে আঁকা হচ্ছে আলপনা। লাল-সাদা আঁচড়ে স্পষ্ট হচ্ছে চারুকর্ম। দেয়াল দেয়ালে বর্ণমালার অক্ষরে ফুটিয়ে তোলা হচ্ছে মাতৃভাষার মর্ম।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনার এলাকায় দেখা যায়, সৌন্দর্য বাড়াতে শহীদ মিনারের মূল বেদীসহ আশপাশের রাস্তা ও রাস্তার পাশের দেয়ালে নতুন রঙ করা হচ্ছে। ঝাড়ু ও ধোয়ামোছাসহ পরিষ্কার করার কাজ চলছে পুরোদমে। আলপনা, সাজসজ্জা ও গাছের গোড়ায় রং করার কাজ চলছে।
কাউকে মিনারের আঙিনায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মূল বেদীসহ পুরো চত্বর নতুন করে রং করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে চারদিকে সিসিটিভি স্থাপন করা হচ্ছে। মিনারের উত্তর দিকের দেয়াল নানা রঙে রাঙানো হচ্ছে। দেয়ালে নানা রকম আলপনা এবং ভাষা আন্দোলনের নানা গান, কবিতা ও স্লোগান লেখার কাজ চলছে।
প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরাই শহীদ মিনারে আলপনা আঁকা ও সাজসজ্জার কাজ করেন। তারা আশা করছেন, শনিবার রাতের মধ্যেই কাজ শেষ হবে। চারুকলার শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, ‘আমরা প্রতিবারই আনন্দের সাথে এই কাজটা করে থাকি। এখানে কাজ করতে ভালো লাগে। আলপনা আঁকা প্রায় শেষ পর্যায়ে। সন্ধ্যা কিংবা রাতের মধ্যে কাজ শেষ হবে।’
এদিকে করোনার কারণে একুশের আয়োজন এবারো কিছু বিধিনিষেধের মধ্যে পড়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন আর ব্যক্তিপর্যায়ে দুজন স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসতে পারবেন।
বিধিনিষেধের এই খড়গে অনেকে ইচ্ছা থাকলেও এবার একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে আসতে পারবেন না। কেউ কেউ তাই আজকেই আসছেন শহীদ মিনার দেখতে! তবে সাজসজ্জার সাথে সংশ্লিষ্ট চারুকলার শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে আজ (শনিবার) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপি। এ সময় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, এবার শহীদ দিবস উপলক্ষে ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। ইউনিফর্ম পুলিশ, সাদা পোশাকের পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডিবি, র্যাব ও সোয়াটের টিম মোতায়েন থাকবে।
তিনি বলেন, শহীদ দিবসে রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করতে আসবেন ধরে নিয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শহীদ মিনার এলাকার চারদিকে যেসব রাস্তা রয়েছে তার প্রত্যেকটিতে পুলিশের চেকপোস্ট থাকবে। চেকপোস্টের বাইরে ও ভেতরের এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকবে।
শনিবার বিকেলে সার্বিক প্রস্তুতি দেখতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, ‘রাষ্ট্রাচার অনুযায়ী একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীমূল প্রস্তুত করা হচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, যথাসময়ে সকল প্রস্তুতি সম্পন্ন হবে।’
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









