শাকিবকে নিয়ে ফের বাগ্যুদ্ধে অপু-বুবলী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বর্তমান ঢালিউড অভিনেতা শাকিব খানকে নিয়ে শবনম বুবলী ও অপু বিশ্বাসের মধ্যে কথার লড়াই কখনো শেষ হওয়ার নয়। মাঝে মাঝে বিরতি থাকলেও ফের আক্রমণ-পাল্টাআক্রমণ করতে দেখা যায় তাদের। এবার দুই অভিনেত্রী একে-অপরকে ব্যক্তিগত আক্রমণ করতে ব্যবহার করলেন তির্যক ভাষা।
সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন শবনম বুবলী। এর কারণ হিসাবে তিনি জানিয়েছেন, শাকিব খানের নামে আপত্তিকর মন্তব্য করার জন্যই সেই সিনেমা থেকে সরে যাওয়ার এ সিদ্ধান্ত।
অন্যদিকে বুবলীর এ বক্তব্য সামনে আসতেই প্রকাশ্যে প্রতিবাদ করেন শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস। এটিকে ‘গেমপ্ল্যান’ হিসাবে তিনি বর্ণনা করেন। সংবাদমাধ্যমকে অপু জানান, ‘নিজে সিনেমা থেকে বাদ পড়ে আবার শাকিবকে এখন দেয়াল হিসেবে ব্যবহার করছে। দুর্বল গেমপ্ল্যান, সবাই বুঝে গেছে। সিনেমা থেকে বাদ না পড়লে শাকিবের প্রতি এত দরদ দেখানো কোনো বাক্য বলতেনই না।
অপু বিশ্বাসের এ কথায় ক্ষিপ্ত হন বুবলী। এমনকি অপুকে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’র সঙ্গেও তুলনা করে তিনি বলেন, ‘যে মহিলা আমার নামে এসব বলছে, তিনি কে— ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো তিড়িং-বিড়িং করেন আমাদের মাঝখানে। আমাকে ও আমার ছেলেকে টেনে আনেন সব জায়গায়। কী সব নোংরা শব্দ ব্যবহার করেন। মুখের থেকে সবসময় দুর্গন্ধজনক শব্দ বেরোয় ওর। কারণ ভেতরটাও তো ওরকম।’ বুবলী বলেন, উনি নিঃশ্বাসের থেকেও বুবলীর নাম বেশি নেন। বুবলীর নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন তিনি।
বুবলী আরও বলেন, ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই, যা করছেন না তিনি। শাকিব আমার পরিবার। আমি সবসময় তার নাম নেব। আগেও নিয়েছি, এখনো নেব। পরিবারের সদস্যদের নাম নিতে গিয়ে কেউ কখনো ক্লান্ত হয় না।
বুবলী বলেন, ‘তিনি আর চুপ থাকবেন না। নিজ স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে শেহজাদকে (শাকিব-বুবলীর ছেলে) তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকব কেন? সে এসব নিয়ে নিজে সারাক্ষণ বাজে গেমপ্ল্যান করে বলেই এসব গেমপ্ল্যান শব্দ তার মুখ থেকে বেরোয়।’
অপুর পোশাক ও চরিত্র নিয়ে খোঁটা দিয়ে বুবলী বলেন, ‘এক নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠল, যখনই আর বনিবনা হলো না। তখন বলেন যে, এই প্রেমের কথা নাকি ইচ্ছে করে রটিয়েছেন। কদিন আগেও দেশের বাইরে গিয়ে খোলামেলা শুট করে এসেছে। অশ্লীল পোশাক পরেছে। সেই আবার অন্য নায়িকাদের বলেন— কখনো নাকি অশ্লীল ড্রেস পরেননি।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











