শাকিব-অপু ইস্যুতে ফেসবুকে সমালোচনার ঝড়
ফিচার ডেস্কপ্রকাশিত : ১০:০৮ এএম, ১১ এপ্রিল ২০১৭ মঙ্গলবার
জাতি হিসেবে আমরা বাঙালি অত্যন্ত আবেগী। কিন্তু , একজন নারী তার সন্তানের জন্ম পরিচয়/স্বীকৃতির জন্য কান্না করছেন, আর আমরা স্বভাবতই সেটাও মজা নিয়ে দেখি/সেখানে মজা খুজি!’
শাকিব খানের স্ত্রী ও তাঁর সন্তানের মা হিসেবে পরিচয় দিয়ে অপু বিশ্বাসের লাইভ অনুষ্ঠানের পর ফেসবুকে নোংরামির বিরুদ্ধে এমনই মন্তব্য করেছেন কস্টিউম ডিজাইনার ও প্রযোজক রামিম রাজ। সোমবার (১০ এপ্রিল) আকস্মিকভাবেই বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরের সরাসরি অনুষ্ঠানে (লাইভ) এসে অপু দাবি করেন, চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল তার বিয়ে হয়েছে। তাদের এক পুত্রসন্তানও আছে। নাম আব্রাহাম খান জয়। শাকিব খানের চাপেই এতোদিন বিয়ের খবর গোপন করেছিলেন তিনি। এরপর ফেসবুকে এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। তবে অপুর দাবির প্রেক্ষিতে অনেকে শাকিবের প্রতিক্রিয়ায় আগ্রহী হলেও কিছু কিছু ফেসবুক ব্যবহারকারী বিষয়টি নিয়ে ‘বিদ্রুপমূলক‘ স্ট্যাটাস দেন। এই সারিতে চলচ্চিত্রাঙ্গনের কর্মী এমনকি সংবাদকর্মীদেরও দেখা যায়। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যারিয়ার সার্ভিস অফিসের পরিচালক আশিক সারোয়ার তাঁর ফেসবুকে লিখেছেন, ‘সাকিব আল হাসান- হাসিনা-মোদী- মমতা- তিস্তা- চুক্তি- শাকিব খান-অপু বিশ্বাস!
চলে এসেছে নতুন ইস্যু। ফেবুতে কচলা কচলি চলছেই! আর কিছু পারি বা না পারি , নিজের সাথে সম্পর্কিত হোক বা না হোক, নতুন কিছু দেখলেই আমরা সেইটা কচলাই। আজারে বিজারে কচলাই। অতএব কচলানো চলবে পরবর্তী নতুন ইস্যু না আসা পর্যন্ত। আহা কি সুইট!’
দৈনিক আমাদের সময় পত্রিকার ফিচার সম্পাদক শান্তা মারিয়া তাঁর ফেসবুকে লিখেছেন, ‘সাবাশ অপু বিশ্বাস। তবে এতদিন গোপন না রাখাই উচিত ছিল। শাকিব খান নায়ক থেকে ভিলেন’। অপরদিকে আরেক ফেসবুক ব্যবহারকারী সাইমুম সাদ লিখেছেন, ‘ভাইয়েরা, পোলাডা সাকিবের না, শাকিবের। একজনের দায় আরেকজন নিরীহ পাবলিকের উপর চাপায়েন না।’ ফেসবুক ব্যবহারকারী বলরাম রায় লিখেছেন, ‘আগে নায়িকা ছিলো হাজার দোষ-গুণ ছিলো, অশ্লীলতা ছিলো। এখন সে একজন মা। একজন মা তার ছোট্ট সন্তানকে নিয়ে টিভি সেটে বসে সন্তানটির পিতৃপরিচয়ের জন্য লড়াই করছে। অপরদিকে আমরা ফেসবুকে নোংরামি আর অশ্লীলতায় মেতে উঠছি।আমরা ইস্যু প্রিয় জাতি। সব ইস্যুই খাই। যদি অপু বিশ্বাসের কথা সত্য হয় তবে অপু বিশ্বাসের ছেলেটা পিতৃপরিচয় পাক। আমরা বাঙালি, ইউরোপিয়ান না।’ লীনা পারভীন নামে আরেক ফেসবুক ব্যবহারকারী তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘অসংখ্য শাকিব খানরা আমাদের চারপাশে ভালোমানুষের চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেবল চিনে নেয়াটাই সময়ের ব্যাপার। ভালোবাসার অভিনয় করবে, ভোগ করবে কিন্তু দায়িত্ব নিবেনা বা স্বীকৃতি দিবেনা। সাবাশ অপু বিশ্বাস। যেসব মেয়েরা এসব শাকিব খানদের বুকে মিশে গিয়ে মনে করছেন বেশ আছি তাদের এখনই সাবধান হবার সময়।’ এদিকে অপুর লাইভের পর শাকিব খান একটি সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি তার সন্তানের দায়িত্ব নেবেন, অপুর নয়। কারণ, অপু লাইভে এসে তার ‘অসম্মান’ করেছেন।- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ








