শাকিল খানের বিরুদ্ধে সাবেক স্ত্রীর অভিযোগ!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত নায়িকা জনা। প্রায় ৪০টির মতো সিনেমায় কাজ করেছেন। ২০০২ সালে তার প্রথম সিনেমা ‘হৃদয়ের বাঁশী’র নায়ক ছিলেন শাকিল খান। সে বছরই বিয়ে করেন তারা। কিন্তু এই দম্পতির সংসার টেকেনি। পরের বছরই (২০০৩) বিচ্ছেদের পথে হাঁটেন শাকিল-জনা। আরিয়ান খান নামে সাবেক এই দম্পতির এক পুত্রসন্তান রয়েছে।
দীর্ঘদিন ধরেই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন জনা। বর্তমানে আরিয়ান মায়ের সঙ্গেই থাকেন। বাবার সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে। গেল শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে দীর্ঘদিন পর এফডিসিতে এসেছিলেন জনা। সে সময় অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে সাবেক স্বামী চিত্রনায়ক শাকিল খানের বিরুদ্ধে এই নায়িকার অভিযোগ, শাকিল খান তার সন্তানের দায়িত্ব নেননি।
জনার ভাষ্য, ‘প্রতিবেশীদের মতো মাঝেমধ্যে খবর নেয়। দ্বিতীয় বিয়ে করার আগে সে (শাকিল খান) রেগুলার আসতো। আরিয়ানের বয়স যখন সাত-আট বছর, তখন প্রতিবার ঈদে ওকে (আরিয়ান) নিয়ে শপিংয়ে যেত। ২০১৮ সালেও এসেছিল।’ তার সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ফের মাথাচাড়া দিয়ে ওঠেছে।
সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনে শাকিল খান কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে হেরে গেছেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে সে সময় সাবেক স্ত্রীর অভিযোগের ভিডিও বার্তাটি ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেছিলেন শাকিল খান। তবে এসব সমালোচনায় মোটেও বিব্রত নন বলে জানিয়েছেন তিনি।
সাবেক স্ত্রীর অভিযোগের জবাবে শাকিল খান বলেন, ‘১৮ বছর আগে বিচ্ছেদ হয় আমাদের (শাকিল-জনা)। এত বছর পর হঠাৎ কেন অভিযোগ- এটাই বড় প্রশ্ন।’
জনার অভিযোগ মিথ্যা দাবি করে শাকিল খানের ভাষ্য, ‘আমি আমার সন্তানের দায়িত্ব নেব না এটা কেমন কথা! সে (আরিয়ান) যদি এখনো বাবার কাছে চলে আসে তবুও আমার আপত্তি নেই। জনাকে প্রশ্ন করুন, সে আমাকে আমার সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দিয়েছিল কিনা?’
প্রসঙ্গত, চলচ্চিত্রকে বিদায় জানিয়ে ২০০৭ সালে আমেরিকা পাড়ি জমান চিত্রনায়িকা জনা। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তিনি জুবায়ের হোসেনকে বিয়ে করেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ডাক্তারবাড়ি, জন্ম, বাজাও বিয়ের বাজনা এবং মন ছুঁয়েছে মন।
অন্যদিকে শাকিল খানও দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় বিয়ে করে ফের সংসারী হয়েছেন। বর্তমানে স্ত্রী-সন্তানদের নিয়ে সুখে আছেন। তবে অভিনয় ছেড়ে দিলেও সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় তাকে।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











