ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:৪০:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৩৩ এএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার

শান্তিতে নোবেল বিজয়ীর নাম আজ শুক্রবার ঘোষণা করা হবে। প্রতিবারের মতো এবারও যথারীতি সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার কমিটি এই নাম ঘোষণা করবে।

কে হতে যাচ্ছে- ২০১৭ সালের শান্তিতে নোবেল জয়ী? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এরই মধ্যে স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে নোবেল কমিটি চলতি বছরের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে চিকিৎসায় নোবেল জয়ীর নাম ঘোষণার মাধ্যমে। এরপর পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্যে নোবেল বিজয়ীদের নামও ঘোষণা করা হয়ে গেছে। এখন বাকী শুধু শান্তি ও অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার। এই ২ ক্যাটাগরিতে সম্ভাব্য নোবেল বিজয়ীদের নাম নিয়ে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে।

ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩১৮ ব্যক্তি প্রতিষ্ঠান এবার শান্তিতে নোবেল বিজয়ীর সম্ভাব্য তালিকায় রয়েছে। তবে গত ৫০ বছর ধরে সম্ভাব্য বিজয়ীর তালিকা গোপনই রেখে আসছে নোবেল কমিটি। একেবারে বিজয়ীর নামটাই প্রকাশ করা হয়। আর সে কারণেই নোবেল পুরস্কার নিয়ে জল্পনা কল্পনার শেষ থাকে না। এখনও পর্যন্ত শান্তিতে নোবেলের মনোনয়ন তালিকায় যাদের নাম রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে ও যাদের নাম রয়েছে বলে গুঞ্জণ রয়েছে তাঁরা হলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জুলিয়ান অ্যাসাঞ্জ, লিওনার্দো ডিক্যাপ্রিও, জো কক্স, বুলগেরিয়ার অর্থোডক্স চার্চ, ডেভিড বোয়ি, ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প।

তবে নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউটের শান্তিতে নোবেল বিজয়ীর সম্ভাব্য তালিকায় যাদের নাম বেশি শোনা যাচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন- ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান ফেডেরিকা মোঘিরিনি, স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট এবং সংস্থাটির প্রধান রায়েদ আল সালেহ, তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম কুমহুরিয়েত পত্রিকা এবং এর সম্পাদক কান দুনদার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, পোপ ফ্রান্সিস, আমেরিকান সিভিল লিবারটিস ইউনিয়ন এবং রাইফ বাদাওয়ী। তবে তালিকায় যারাই থকুক না কেন এবার শান্তিতে নোবেল পুরস্কার কার হাতে ওঠে সেটা জানতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।