ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৪:১০:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

শাবিপ্রবির ভর্তি আবেদন শুরু ১৫ অক্টোবর

শাবিপ্রবি প্রতিনিধি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৩৫ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবষের্র স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি আবেদন আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ নভেম্বর পর্যন্ত চলবে। ১৮ নভেম্বর শনিবার সকাল সাড়ে নয়টায় এ ইউনিট এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এ তথ্য জানান।

এ বছর আবেদন করার জন্য একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম, এইচএসসি/সমমান শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাসের সাল, এসএসসি/সমমান শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাসের সাল এবং সাব-ইউনিটের কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

এবারের ভর্তি পরীক্ষায় এ ইউনিটের জন্য ৮০০ টাকা, বি১ ও বি২ ইউনিটের জন্য যথাক্রমে ৮০০টাকা ও ৯০০ টাকা ধার্য করা হয়েছে। কোটাছাড়া সর্বমোট আসন সংখ্যা ১৫৯৩টি।