শার্শায় ফের গণধর্ষণ
আপডেট: ০১:০০ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, বেনাপোল(যশোর) : যশোরের শার্শায় ভাইকে বেঁধে রেখে বোনকে(৪২) গণধর্ষণ ও মুক্তিপণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা করেছে। গ্রেফতার করা হয়েছে আজগার নামে এক ধর্ষণকারীকে। বুধবার(১০ জুন) রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত শার্শার কায়বা রুদ্রপুর বিআরডি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশে ঠ্যাংরামারী বিল এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আজগার রুদ্রপুর গ্রামের জিয়াদ আলী গাজির ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হক উইমেননিউজকে জানান, ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। তার ভাইয়ের সঙ্গে পূর্ব পরিচত ছিল আজগারের। আজগার এর আগে তাদের বাসায় বেড়াতে গিয়েছে একাধিকবার।
এরই সূত্র ধরে আজগার গত সোমবার ওই নারীর ভাইকে ফোনে জানায়, শার্শায় কম দামে আম বিক্রি হচ্ছে। এ সংবাদ পেয়ে তিনি তার বোনকে নিয়ে আম কেনা ও বেড়ানোর উদ্দেশে বুধবার দুপুরে শার্শায় এসে পৌঁছায়।
এসময় আজগার ও তার তিন বন্ধু মিলে তাদের রুদ্রপুর এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে বিকেলে বেড়ানোর নাম করে পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে নিয়ে ভাইকে বেঁধে রেখে আজগারসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে।
সকালে ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে তাদের স্বজনদের কাছ থেকে ৮০ হাজার ও তাদের কাছে থাকা এটিএম কার্ডের মাধ্যমে ৩০ হাজার নিয়ে নেয়। পরে তারা যেন আর কোনোদিন এ এলাকায় না আসে এই হুমকি দিয়ে শার্শার জামতলা বাজারে নিয়ে যায় বাসে তুলে দিতে।
এসময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই নারী ও তার ভাইকে থানায় নিয়ে আসে ও তাদের অভিযোগের ভিত্তিতে আজগারকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, এ ঘটনায় ৩ জনকে আসামি মামলা হয়েছে। ওই নারী ও তার ভাই পুলিশের হেফাজতে রয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষা শেষে আটক ধর্ষণকারী ও উদ্ধাকৃতদের যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে গত বছরের শেষের দিকে শার্শার জামতলা কুচেমোড়া এলাকায় এক ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে বোনকে ধর্ষণ গণ ধর্ষণের ঘটনা ঘটেছিল।
১১.০৬.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬











