শাহজালালে অবৈধ ওষুধসহ এক নারী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৮ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত বিদেশি ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা। লাবন্য ইসলাম নামে এক যাত্রীর কাছ থেকে এ সব ওষুধ উদ্ধার করা হয়।
সোমবার বিকেল সাড়ে পাঁচটায় শাহজালালে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছ থেকে আমদানি নিয়ন্ত্রিত এসব ওষুধ আটক করা হয়। আজ(মঙ্গলবার) গণমাধ্যমকে এ তথ্য জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ। তাদের তথ্যমতে সর্বমোট ৭ ধরনের ৪৩,৮০৫ পিস ওষুধ আটক করা হয়েছে যার বাজারমুল্য প্রায় দুই কোটি টাকা। এসব ওষুধ ব্লাড ক্যান্সার, ডায়াবেটিকস্ ও স্লিম হওয়ার কাজে ব্যবহৃত হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম জানান, লাবন্য ইসলাম নামে এক যাত্রীর কাছ থেকে এ সব ওষুধ উদ্ধার করা হয়।। লাবন্য মিশর থেকে ঊশ ৫৮৬ ফ্লাইটে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক বিকেল সাড়ে পাঁচটায় টায় অবতরণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। যাত্রী ৪নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাবার সময় তার গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সাথে থাকা ৪ টি লাগেজ খুলে বিদেশি ওষুধগুলো আটক করা হয়। আমদানি নীতি আদেশ অনুযায়ী ওষুধ শিল্প প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিদেশি ওষুধ আমদানি করা যায়না। সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সন্ধ্যা সাতটায় এসব পণ্য ইনভেন্টরি করা হয়।
তিনি জানান, সমস্ত কার্যক্রম শেষে যাত্রীর পাসপোর্ট আটক করে আজ মঙ্গলবার ইনভেন্টরিকৃত ওষুধ কাস্টমস গোডাউনে জমা করে এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






