ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৪:৩১:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

শাহরুখ খানের ঘড়ি ও বাড়ি চুরি করতে চান আনুশকা!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। যিনি শাহরুখ খানের সঙ্গে ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমার মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করেছিলেন। এরপর এই অভিনেত্রীকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

দিয়েছেন একের পর এক হিট সিনেমা। হয়েছেন প্রথম সারির অভিনেত্রীদের একজন। এখন করছেন প্রযোজনাও।

একবার এক সেলিব্রেটি চ্যাট শো’তে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। যেখানে তাকে জিজ্ঞেস করা হয় তিনি কিং খানের কাছ থেকে কি চুরি করতে চান? কোনো দ্বিধা ছাড়াই অভিনেত্রী উত্তর দিয়েছিলেন।

বলেন, তিনি শাহরুখের ঘড়ির সংগ্রহ চুরি করতে চেয়েছিলেন। অভিনেত্রী আরও বলেছিলেন, তিনি চুরি করবেন, তারপরে সেগুলি বিক্রি করে দেবেন। সেই সঙ্গে আনুশকা আরও যোগ করেন। শাহরুখের কাছ থেকে তার বাসভবন ‘মান্নাত’ও চুরি করতেও পছন্দ করবেন তিনি।

‘রব নে বানা দি জোড়ি’র সাফল্যের পর। এই দুই তারকা ‘যাব তাক হ্যায় জান’, ‘যাব হ্যারি মিট সেজাল’ এবং ‘জিরো’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।