ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১:৪৬:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:১০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

কুড়িগ্রামের রৌমারীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ধর্ষক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার ধর্ষককে আদালতে তোলা হবে।

 


গ্রেফতার ব্যক্তির নাম আবদুল বাছেদ (৪২)। তিনি একটি মাদ্রাসার মুহ্তামিম।



২৯ আগস্ট তার বিরুদ্ধে ওই ধর্ষণ মামলা হয়। মামলায় বলা হয়, সাড়ে পাঁচ মাস আগে ওই স্কুলছাত্রীকে পড়ানোর জন্য ওই শিক্ষকের কাছে পাঠানো হয়। একপর্যায়ে তিনি কিশোরীকে ধর্ষণ করেন। পরে শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকজন ২৯ আগস্ট রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা জানান সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ওই দিনই পরিবারের পক্ষ থেকে রৌমারী থানায় মামলা করা হয়।



রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।