শিক্ষার্থীদের আসনসংখ্যা কমিয়েছে ঢাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে আসন কমিয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও সামর্থ্য এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সূত্রে জানায়, এবার ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক, খ, গ, ঘ ও চ ইউনিট মিলে সর্বমোট ১১১৩টি আসন কমানো হয়েছে। বিগত বছরগুলোতে ৭ হাজার ১৪৮ আসনে ভর্তি হওয়ার সুযোগ পেলেও এবছর ৬০৩৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
এর মধ্যে- ‘ক’ ইউনিটে ১৮৫১, ‘খ’ ইউনিটে ১৭৮৮, ‘গ’ ইউনিটে ৯৩০, ‘ঘ’ ইউনিটে ১৩৩৬ ও ‘চ’ ইউনিটে ১৩০ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হবে।
এ সব ইউনিটের ভর্তিচ্ছুরা আগামী ১০ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন এবং ফি জমা দিতে পারবেন। ফি পরিশোধ করতে শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং এবং রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক- সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। কলা অনুষদভুক্ত খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ জুন শনিবার, বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন শুক্রবার, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুন শনিবার এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন শুক্রবার হওয়ার কথা রয়েছে।
আগামী ১৬ মে থেকে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


