শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৩০ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেছে। তাই শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত।
শনিবার সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে মানুষকে দুর্ভোগে ফেলা এটা আন্দোলনের কোন পদ্ধতি হতে পারে না- এটা শিক্ষার্থীরা বুঝতে পারছে না। প্রত্যাশা করি এবার শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে এবং পর্যায়ক্রমে তাদের সকল দাবি বাস্তবায়ন করে তাদের ক্ষোভ প্রশমিত করা হবে।
রাজধানির বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত ও কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও তাদের দাবি যৌক্তিক। সেগুলো বাস্তবায়নে ইতোমধ্যেই সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের এই সংগ্রামকে ‘শিক্ষা পরিবারের সংগ্রাম’ উল্লেখ করে মন্ত্রী বলেন, এরকম দোষী চালকদের শাস্তি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকেও চাপ অব্যাহত রাখা হবে।
সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও মেট্রোপিলটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন বক্তব্য রাখেন।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে