শিক্ষার্থীদের টিকিটের নিশ্চয়তা, ট্রেন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার
পুরোনো ছবি
ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করে শিক্ষার্থীদের টিকিটের ব্যবস্থা করার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের রেললাইন ছেড়ে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান মুঠোফোনে জানান, আজ বুধবার দুপুর ১২টা ২২ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মহসিন ঘটনাস্থলে গিয়ে টিকিট ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় বলে জানান হালিমুজ্জামান।
তিনি বলেন, শিক্ষার্থীরা রেললাইন থেকে চলে আসার পর স্টেশন থেকে ছেড়ে গেছে আটকে থাকা নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’।
এর আগে, বুধবার সকালে ট্রেনের টিকিট না পেয়ে ঢাকার বিমানবন্দর স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, মাত্র ৪ মিনিটে শেষ হয়ে গেছে সব টিকিট। যা দেখে খুবই হতবাক তারা।
২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে আগামী ২৫ জুলাই। এজন্য শিক্ষার্থীরা এদিন ২৪ জুলাইয়ের টিকিট ক্রয় করতে চেয়েছিল। তবে কেবল চারটি টিকিট তারা ক্রয় করতে পেরেছেন বলে জানায়। বাকি টিকিটগুলো উধাও হয়ে গেছে।
অনলাইনে বা কাউন্টারে কোথাও টিকিট না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। তাদের অবরোধের কারণে কমলাপুর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে আটকে যায়। এ সময় টিকিট কাউন্টারে ভাঙচুরও করা হয় বলে জানা গেছে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





