শিক্ষার্থীদের ফিরে যেতে বোঝাতে হবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৩৩ পিএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার
রাজধানীর বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের ফিরে যেতে বোঝাতে হবে। তাদের আপনারা আদর করে বোঝান। তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তোমাদের বিজয় অর্জিত হয়েছে। তোমাদের এখন ক্লাসে ফিরে যেতে হবে। এখন সরকারকে কাজ করতে দিতে হবে।
আজ রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে জরুরি মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী তিনি এসব কথা বলেন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই মতবিনিময় সভার আহ্বান করা হয়।
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, আপনারা অভিভাবকদের ফোন করে বলেন, আপনার সন্তানদের ক্ষতি হতে পারে। তাই এখন রাজপথে থাকা ঠিক হবে না। আপনাদের পারতেই হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আপনাদের।
তিনি বলেন, আমাদের সমাজে নানা রকম অসংগতি ও অনিয়ম রয়েছে। এরপরও এ দেশ অনেক কাঠখড় পুড়িয়ে এগিয়ে যাচ্ছে। দেশ উন্নত হলে এসব অসংগতি ও অনিয়ম আস্তে আস্তে দূর হবে। শিক্ষার্থীরা রাজপথে নেমে অসংগতিগুলো ধরিয়ে দিয়েছে। তারা এখন ক্লাসে ফিরে যাবে। জ্ঞান অর্জন করবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সামনে তোমাদের অনেক কাজ পড়ে আছে। নিজেকে তৈরি করতে হবে। ভবিষ্যতে আরো বড় কাজ করতে হবে। এখন রাজপথে থাকলে তোমাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। যা প্রমাণ হয়েছে। সুযোগ সন্ধানিরা ওৎ পেতে বসে আছে।
পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাদের সন্তানও রাস্তায় চলাফেরা করে। তারাও কোনো না কোনো স্কুল-কলেজে পড়ে। তাই তাদের কথা চিন্তা করে হলেও লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন না।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







