শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৪৫ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে আজ বুধবারও রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ফার্মগেটে সড়কে অবস্থান নিয়েছে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এসময় মিরপুর, গাবতলী ও উত্তরা থেকে গুলিস্তান-মতিঝিলগামী বাস ও প্রাইভেটকার চলাচল বন্ধ হয়ে যায়।
উত্তরা হাউস বিল্ডিং মোড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। ডেমরা মা ও মাতৃসদন শিশু হাসপাতালের সামনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। টঙ্গী সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। মিরপুরে আজও শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ মিছিল বের করেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার রায় জানান, শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় বিমানবন্দর সড়কে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। কদমতলী থানার ওসি আবদুল জলিল জানান, কদমতলী-কুতুবখালী হানিফ ফ্লাইওভারের মুখে ধনিয়া কলেজের ছাত্ররাসহ আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে। পুলিশ সতর্ক রয়েছে।
এদিকে আজ সকাল থেকেই অনেক রুটে বাস চলাচল করছেনা। এতে পরিবহন সংকটের কারণে বুধবার সকাল থেকে বিপাকে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ।
বুধবার সকালে মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, উত্তরা, ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, হাজার হাজার মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন। থেকে থেকে দু’একটি বাস এলেও তাতে সবাই উঠতে পারছেন না। ফলে সকাল থেকে অফিসমুখী যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পায়ে হেঁটে ও রিকশায় যেতে হচ্ছে। সড়ক ছিল প্রায় ফাঁকা। তবে দূরপাল্লার বাস ও ট্রেন চলতে দেখা গেছে।
সকালে জিগাতলায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ইন্টার্ন ডাক্তার যারীন তাসমীন বিন্তী বলেন, সকাল ৮টা থেকে দাঁড়িয়ে আছি। বাস পাচ্ছি না। রিকশাও কম। কিভাবে যাব বুঝতে পারছিনা। হাসপাতালে আমাকে ৯ টার মধ্যে পৌঁছাতে হবে।
মধ্য বাড্ডার বাসিন্দা পাপিয়া বলেন,আমার মেয়ে খিলগাঁওয়ের সাউথ পয়েন্টে পড়ে। দাড়িয়ে আছি কিন্তু বাস পাচ্ছিনা। রিক্সা ভাড়া দ্বিগুণ চাচ্ছে। এই রিস্কে আর ছেলেকে নিয়ে স্কুলে যাবনা। বাসায় ফিরে যাচ্ছি।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ









