ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৭:০৭:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য মেট্রোরেলে বিশেষ সার্ভিস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

 মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে দুটি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান। ট্রেন দুটি শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে যথাক্রমে দুইটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুইটি বর্তমানে চালু সকল মেট্রোরেল স্টেশনে থামবে। এই মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।