ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৮:১৭:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণায় আফরোজা

আপডেট: ০২:২৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৫ বৃহস্পতিবার

mirza-abbas-wife-স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এবার শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যান। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের কাছে মির্জা আহ্বাসের জন্য ভোট চান ও তাদের সহযোগিতা কামনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস এলাকায় প্রথমে তিনি যান উদয়ন স্কুল অ্যান্ড কলেছে।এরপর তিনি যান ফুলার রোডে শিক্ষকদের আবাসিক এলকায়। সেখানে তিনি শিক্ষকদের পরিবারের সদস্যদের কাছে ভোট চান। সেখানে বের হয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর কার্যালয়ে। সেখানে তিনি উপাচার্যের কাছে ভোট চান এবং আব্বাসের পক্ষে কাজ করার অনুরোধ জানান। সেখান থেকে তিনি যান ঢাকা মেডিকেল কলেজে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কাছে ভোট চান ও মির্জা আব্বাসের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এরপর তিনি যান বুয়েট ক্যাম্পাসে। মেডিকেল কলেজের বিপরীত দিকের গেট দিয়ে ঢোকার সময় বুয়েটের নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দেন। এ সময় তার সঙ্গে অর্ধশতাধিক কর্মী সমর্থক ছিলেন। পরে কয়েকজনকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। সেখানে তিনি শিক্ষকদের আবাসিক কোয়াটারে নির্বাচনী প্রচারণা শেষে বের হয়ে আসেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩.০৪.২০১৫