শিগগিরই খালেদা জিয়ার জামিন আবেদন: আইনজীবী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৩ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, আমরা শিগগিরই খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আবার আদালতের দ্বারস্থ হব। জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার, প্যারোলে নয়, তিনি জামিনের হকদার। আদালতের জামিনের মাধ্যমেই তার মুক্তি হতে হবে।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মাঝে তিনি দু’টি মামলায় (জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট) জামিন পেলেই তার কারামুক্তি মিলবে। যে দুই মামলায় তিনি কারাবন্দী আছেন, সেসব মামলায়ও তিনি নির্দোষ। সরকার রাজনৈতিক উদ্দেশে খালেদা জিয়াকে জনগণ থেকে বিছিন্ন করে রাখতেই কারাবন্দী রেখেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখনই আমরা খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আদালতে গিয়েছি, তখনই রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। আমরা রাষ্ট্রের প্রধান আইন কর্মকতার কাছে আহবান জানাব, আগামী দিনে যেন তারা খালেদা জিয়ার জামিন নিয়ে আপত্তি না জানান।
কাবাবন্দি খালেদা জিয়ার জামিনে মুক্তি নিয়ে দুদিন ধরে বেশ আলোচনা চলছে। বিএনপির সংসদ সদস্যরা বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে জানিয়েছেন, জামিন পেলে বিদেশ যাবেন খালেদা জিয়া। পরে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এ বিষয়ে প্রধামন্ত্রীর দৃষ্টি কামনা করেন। এমতাবস্থায় খালেদা জিয়ার আইনজীবী আজ জামিনেই তার মুক্তি কামনা করলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আইনজীবী রফিকুল হক তালুকদার রাজা, গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ।
-জেডসি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল