শিগগিরই রাজকে ডিভোর্স লেটার পাঠাব: পরীমনি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
ফুটবল খেলা নিয়ে উন্মাদনা শেষ হতে না হতেই পরীর জীবনে উঠল অন্য ঝড়। কথা ছিল আর্জেন্টিনা জিতলে ঘুরে আসবে মেসির শহরে। কিন্তু তা না হয়ে অভিনেতা রাজের সঙ্গে সম্পর্কেরই ইতি টানার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।
অভিনেতা শরীফুল রাজের সঙ্গে ২০২১ সালের ১৭ অক্টোবর ১০১ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরীমনি। এ বছর ১০ আগস্ট ঢাকার এভারকেয়ার হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। একমাত্র ছেলে রাজ্য আর স্বামী রাজকে নিয়ে সুখের সংসারই ছিল এই সুন্দরী অভিনেত্রীর।
তবে সংসারে ভাঙনের সুর কবে বাজে তা নিয়ে এখনও সংশয়ে আছেন ভক্তরা। পরী নিজের সংসারের টানাপোড়নের কথা প্রথম প্রকাশ্যে আনেন গত ৯ নভেম্বর দিবাগত রাত সোয়া ২টায় একটি ফেসবুক পেজে। সে সময় সংসারে অশান্তির জন্য তিনি ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে দায়ী করেন।
এরপর আবারও দাম্পত্য ঝামেলা মিটে যায় এ জুটির। সম্প্রতি ৩০ ডিসেম্বর মধ্যরাতে আবারও একটি স্ট্যাটাস দেন পরীমনি। যে স্ট্যাটাসে তাদের বিচ্ছেদের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে।
স্ট্যাটাসে পরী লিখেছেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।’
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজের বাসা থেকে ছেলে রাজ্যকে নিয়ে বের হয়ে আসেন পরী। সন্তানকে নিয়ে বর্তমানে তিনি তার নিজের বাসাতেই আছেন।
রাজের সঙ্গে সম্পর্কের অবনতি প্রসঙ্গে পরী বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি। তবে সমস্যা কাটিয়ে আর থাকতে পারলাম না। রাজের আচার-আচরণে একসঙ্গে থাকার পরিস্থিতি আর নেই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম।’
পরীমনি আরও বলেন, ‘আমার মনমানসিকতা এখন ভালো নেই। এর বেশি আর কিছু বলতে পারছি না।’
রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কি না এমন প্রশ্নে পরী জানান, এখনও বিচ্ছেদ হয়নি। তবে সম্পর্ক ছিন্ন করে আজ থেকে আলাদা থাকছেন তারা। খুব শিগগিরই আইনের মাধ্যমে রাজকে ডিভোর্স লেটার পাঠাবেন তিনি।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি