ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৯:৫৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যানবাহনের চাপ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঈদের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী চাপ বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে মানুষের ভিড় বাড়তে থাকে। শিমুলিয়া ঘাট দিয়ে যাওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গ হতে বাংলাবাজার ঘাট দিয়ে ঢাকাগামী যাত্রী চাপও দেখা যাচ্ছে।

ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে।  অপরদিকে ঈদসহ বিভিন্ন কারণে দক্ষিণবঙ্গে যাওয়া যাত্রীরাও ফিরছেন ঢাকায়। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে তিন শতর বেশি যানবাহন।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহাবুবুর রহমান বলেন, ‌সকাল থেকে এ নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। সকাল থেকে যাত্রীর পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ।