শিম চাষে ভালো ফলন পাচ্ছে চাষিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১০ এএম, ১২ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
শিম চাষে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করেছেন। পরিত্যক্ত স্থানে শিম চাষের এ দৃশ্য কুমিল্লার বরুড়া উপজেলার।
উপজেলার ভবানীপুর ইউনিয়নে এ প্রক্রিয়ায় শিম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুইয়া।
স্থানীয় উওর দিঘলি গ্রামের কৃষক মো. খোকন মিয়া জানান, আমরা সড়কের পাশের জমিতে ধান চাষ করেছি। কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুঁইয়া একদিন এসে জানালেন, সড়কের পাশে যেন শিম চাষ করি। প্রথমে বাড়তি কাজ মনে হলেও তার আহবানে শিম লাগাই। সার কীটনাশক ছাড়াই ভালো ফলন পেয়েছি। তিনি বিনামূল্যে আমাদের বীজ দিয়েছেন।
ইউনিয়নের উত্তর দিঘলি, শালুকি, বৈশখোল, নরিন গ্রামের সড়কের পাশ জুড়ে শিমের মাচা। নির্মাণাধীন সড়কের ধুলায় গাছের পাতা ধূসর হয়ে গেলেও শিমের ফলনে খুশিতে উজ্জ্বল কৃষকের মুখ। কৃষকরা শিম তোলা ও বাজারজাতে ব্যস্ত।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুঁইয়া বলেন, কৃষকদের জন্য ব্যতিক্রম ও সাশ্রয়ী কিছু করার আগ্রহ সব সময়ই থাকে। ব্যক্তিগত অর্থ থেকে শতাধিক কৃষককে ইফসা আগাম জাতের শিমের বীজ ক্রয় করে দেই। বীজের দাম টাকার অংকে খুব বেশি নয়, তবে কৃষকরা নিরাপদ সবজির সাথে বিক্রি করেও লাভবান হচ্ছেন।
খবর: বাসস
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার









