ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৪:৩৪:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

শিশুকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানাতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হ্যাক

আপডেট: ০৫:৪১ পিএম, ১৩ জুলাই ২০১৫ সোমবার

Rajan-Website+hackedস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সিলেটে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ‘প্রতিবাদ’ জানাতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা। সোমবার বিকালে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, মুখোশপরা দুটি ছবির নিচে ‘Hacked by Code X Hunter and Dark Soul’ লেখা ভাসছে। সেই সঙ্গে কণ্ঠও শোনা যাচ্ছিল, যাতে নির্মমতার ঠেকাতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে রাজনকে গত বুধবার পিটিয়ে হত্যার পর তার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয় নির্যাতনকারীরা। এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার মধ্যে হ্যাকারদের এই তৎপরতা দেখা গেল। হ্যাকড সাইটে পুরুষ কণ্ঠে বলা হয়, “আমি বাংলাদেশের একজন মানুষ বলছি। আবারও বলছি, আমি একজন মানুষ, অমানুষ নই আপনাদের মতো। খুব অবাক লাগছে? কেন আমি এমন বলছি। শুনুন তাহলে একটি গল্প...। “মনে পড়ে কিছু দিন আগের কথা। পহেলা বৈশাখে ঢাকা ইউনিভার্সিটি গিয়েছিল কিছু মেয়ে, ওদের বস্ত্র হরণের মত জঘন্ন কাজও করেছিল কিছু অমানুষের জাত।…।” “আসলে আমাদের পুলিশের কথা বলে কোনো লাভই নেই, কারণ ওনাদের কাছে সবই...।” “আর লেটেস্ট নিউজ তো দেখছি। রাজন নামে এক ছেলেকে হত্যা করা হয়েছে। কিসের জন্য জানেন, চোর মনে করা হয়েছিল। শিওর না কিন্তু। আচ্ছা বুঝি না, দেশে কুকুর এত বেড়ে গেল কী করে? এক-দুই কোটি মানুষও হবে কি না- ডাউট রয়েছে। আর ১২/১৪ কোটি কুকুর, অদ্ভুত ব্যাপার, এদের নিধন করা জরুরি হয়ে পড়েছে।” হ্যাকাররা রাজন হত্যার প্রতিবাদে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়ে লিখেছেন, “ওয়েক আপ পিপল।” এই ধরনের ঘটনার প্রতিবাদ যারা করছেন না, তাদের সমালোচনাও করেছেন তারা। “we have something to say... enough is enough we have tolerated enough... you have forgotten what is law, what is freedom of speech. “you have forgotten what is religion "if you think we are joking, then you are wrong " “বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বলছি, ভাল থাকবেন, ঈদ মোবারক”। হ্যাকড হওয়ার পর যোগাযোগ করা হলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক ভূইঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়েবসাইট ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন তিনি। তবে সন্ধ্যার পর ওয়েবসাইটটি আগের রূপেই দেখা যায়। ১৩.০৭.২০১৫